আমার একটি স্ট্যাটাসের প্রক্ষিতে সাংবাদিক ভজহরি কুন্ডুর কমেন্টস দেখলাম। ধন্যবাদ ভজদা আপনার সুচিন্তিত মতামতের জন্য । তবে ভাল লেগেছে আপনি অন্যদের মত বাস্তবতা অস্বীকার করেননি । আপনার মনে থাকবার কথা সুবন্ধি সমস্যা নিয়ে প্রথম নিউজটি আপনার। এটি ২০০৯ সনের নভেম্বর মাসে দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল। সুবন্ধি বাধ কেন্দ্রিক সমস্যা সমাধানে সেদিনকার আপনার সুপারিশগুলোও নিশ্চয়ই ভুলে যাননি। যেদিন যে প্রেক্ষাপটে সুপারিশ করেছিলেন বাস্তবতা আজো সেরকম। দুব্যান্ডের স্লুইজ হলেও তা ৩০ কিমি লম্বা এবং প্রায় কোয়াটার কিমি প্রশস্ত খালের পানি প্রবাহ নিশ্চিত করতে কোনভাবেই যথার্থ নয় তা বুঝবার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।সুবন্ধি সমস্যা সমাধানে জেলা প্রশাসকের গঠন করা তদন্ত কমিটি একাধিকার সরেজমিন পরিদর্শন করেছেন ঐ কমিটির সদস্য হিসাবে আমিও ছিলাম। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় যে দু ব্যান্ডের স্লুইজ করার আগে বিশ্বব্যাংকের টেকনিক্যাল এডভাইজরি গ্রুপের সাথে কথা বলেছি এবং তারাও আমাদের সাথে সরেজমিনে সমস্যাটি দেখেছেন। আমি যতটা জানি, তাদের সুপারিশও পানি উন্নয়ন বোর্ড মানেননি। আমি ব্যক্তিগতভাবে সুবন্ধি বাধের ক্ষতিগ্রস্ত মানু...