সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এ অঞ্চলের উন্নয়নের গেটওয়ে আমতলী উপজেলাকে জেলা ঘোষনার দাবী।।


এ অঞ্চলের উন্নয়নের গেটওয়ে আমতলী উপজেলাকে জেলায় উন্নীত করার দাবীতে দিন দিন স্বোচ্চার হচ্ছে আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন পর্যায়ের মানুষ ।  আমতলী নাগরিক ফোরাম ইতিমধ্যে জেলা ঘোষনার দাবীতে অভিন্ন কর্মসূচী গ্রহণ করার উদ্যোগ নিয়েছে  ।  নাগরিক ফোরাম গত ১০ আগস্ট আমতলী উপজেলা পরিষদ চত্বরে জেলার দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।  প্রবল বর্ষন উপেক্ষা করে দল -মত নির্বিশেষে প্রায় কয়েক হাজার মানুষ মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে  এবং  প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা আমতলীকে জেলা ঘোষনা করার দাবী জানান ।


আমতলী দক্ষিনাঞ্চলের একটি প্রাচীন জনপদ। ১৮৫৯ খ্রিস্টাব্দে আমতলীর গুলিশাখালীতে একটি প্রশাসনিক থানা স্থাপন করা হয় । বরগুনা ও খেপুপাড়া গুলিশাখালী থানাধীন ছিল । নদী ভাংগন এবং এক প্রান্তে হওয়ায় ১৯০১ সনে  গুলিশাখালী থানা হেড-কোয়ার্টার মধ্যবর্তী স্থান আমতলীতে স্থানান্তর করা হয় এবং ১৯০৪ সনে থানার নামকরণ করা হয় আমতলী। সময়ের বিবর্তনে আমতলী থেকে বিভক্ত হয়ে বরগুনা আজ জেলা এবং কলাপাড়া একটি উন্নত জনপদ। অথচ তৎকালীন সময় আমতলীকে মহাকুমা করার কথা ছিল । ১৯৬৫ সালে মৌলিক গণতন্ত্রের অধীনে জাতীয় পরিষদের নির্বাচনে আমতলীর প্রার্থী ডাঃ ফজলুর রহমান মাত্র ১ ভোটে হেরে যান এবং বিজয়ী এমএনএ আবদুল আজিজ ১৯৬৯ সনে আমতলীর দাবীকে অগ্রাহ্য করে বরগুনা সদরকে মহাকুমায় উন্নীত করেন। ১৯৮২ সালের ৩ নভেম্বর আমতলী থানা উপজেলায় রূপান্তরিত হয় এবং বরগুনাকে জেলা ঘোষনা করা হয়। অন্যদিকে কুয়াকাটার পর্যটন কেন্দ্রসহ কলাপাড়া আজ একটি উন্নত জনপদ। ২০০১ সনের জাতীয় সংসদ নির্বাচনে আমতলী-তালতলী নির্বাচনী এলাকা থেকে জননেত্রী শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৮ সনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করা হলে স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল তার নির্বাচনী এলাকা আমতলী-তালতলীকে ঘিরে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে। ইতিমধ্যে কুয়াকাটা যাওয়ার ৩টি নদীতে ব্রীজ নির্মান করা হয়েছে। কলাপাড়ায় তৃমাত্রিক শেরে বাংলা নৌ ঘাটি, দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে । তৃতীয় পায়রা সমুদ্র বন্দর তালতলীর পায়রা নদীর মোহনায় হওয়ার কথা থাকলেও সেটিও কলাপাড়ায় হয়েছে। অথচ এ অঞ্চলের  উন্নয়নের গেটওয়ে আমতলী। সড়ক পথে আমতলীকে বাদ দিয়ে কুয়াকাটা, কলাপাড়া, পায়রা সমুদ্র বন্দর কোথাও যাওয়ার সুযোগ নেই। অথচ জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা আমতলী-তালতলীর প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এ অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করার জন্য আমতলী-কলাপাড়া-তালতলী উপজেলা নিয়ে আমতলীকে  প্রশাসনিক জেলা ঘোষনার দাবী অত্যন্ত যৌক্তিক এবং  আমতলী-তালতলী উপজেলার ৩ লক্ষ মানুষের প্রাণের দাবী।

ভৌগলিক অবস্থান এবং কৌশলগত দিক বিবেচনা করে আমতলীকে প্রশাসনিক জেলা ঘোষনা করার জন্য আমতলী-তালতলী উপজেলার সর্বস্তরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হলুদ সাংবাদিকতা , যোশেফ পুলিৎজার এবং আমেরিকা-স্পেন যুদ্ধ

গত কয়েকদিন ধরে পিভিএতে সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গ্রুপ সদস্যরাও অলোচনায় অংশগ্রহণ করছেন এবং অম্ল-মধূর বাক্য ব্যয় করছেন। কারো কারো আলোচনায় মনে হয় সাংবাদিকরাই নাটের গুরু। ভাবখানা এরকম-যত দোষ নন্দ ঘোষ। আর সাংবাদিকদের গালি দেয়ার জন্য এ যাবত সবচেয়ে বেশী ব্যবহার করা শব্দ যুগল হচ্ছে হলুদ সাংবাদিকতা। সাংবাদিকতা করছেন কিন্তু হলুদ সাংবাদিকতা শব্দ যুগল কখনো শোনেননি এরকম কেউ আছেন বলে আমার মনে হয় না । পেশাগত কাজে না শুনলেও সাংবাদিকদের গালি গালাজ করার জন্য রাজনৈতিক নেতা বা উচ্চ পর্যায়ে কর্মকর্তারা অহরহ হলুদ সাংবাদিকতা শব্দটি ব্যবহার করছেন আর তাদের গালি গালাজ শুনতে শুনতে আমার বিশ্বাস প্রত্যেক সাংবাদিকের এ শব্দটি মুখস্থ হয়ে গেছে । কিন্তু হলুদ সাংবাদিকতা কি, কেনই বা সংবাদপত্রে পরিভাষার উদ্ভব হলো আর কেনইবা এতো রং থাকতে হলুদকেই বেছে নেয়া হলো এমন কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের পিভিএর আয়োজন। হলুদ সাংবাদিকতা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকেই হলুদ সাংবাদিকতা বলে । এ ধরনের সাংবাদিকতায় তথ্যানুসন্ধান না করেই দৃষ্টি...
অবশেষে অমল তার বেদখল হওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠান ফিরে পেয়েছে। সকাল থেকে বেদখল হওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠান উদ্ধারের দাবীতে পরিবার পরিজন নিয়ে অমল আমরণ অনশন করছিল। অনশনের সংবাদ শুনেই ছুটে আসেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি,এম দেলওয়ার হোসেন  পৌরসভার মেয়র মতিয়ার রহমান ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার মৃধাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।তারা অমলের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের দখল বুঝিয়ে দিয়ে অনশন ভংগ করান। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই,কৃতজ্ঞতা জানাই মিডিয়া,আমতলীর ব্যবসায়ী, সচেতন নাগরিক ও যুব সমাজসহ কাছের এবং দূরের ফেসবুক বন্ধুদের যারা অমলের ন্যায় সঙ্গত আন্দোলনে সামীল হয়েছেন একাত্মতা প্রকাশ করেছেন।

আপনার একদিনের চা/ সিগারেটের পয়সাই আমতলী সরকারী কলেজের ছাত্র শাহীনকে অন্ধত্ব থেকে বাচাতে পারে।

আমতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহীন। তার দু’টি চোখের মনি লম্বা হয়ে গেছে। জরুরী ভিত্তিতে তার চোখের অপারেশন না করালে চিরদিনের মত চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে । তার দু’টি চোখের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা প্রয়োজন। দরিদ্র পিতা মাছ বিক্রেতা শাহজাহান মিয়ার পক্ষে তার চিকিৎসা করানো সম্ভব না, প্রয়োজন ধণাঢ্য, মহানুভব, দানশীল ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা। আপনার একদিনের চা /সিগারেটের পয়সাই পারে শাহীনকে চির অন্ধত্ব থেকে বাচাতে। আসনু মানবিক কারনে আমরা সবাই শাহীনের পাশে দাড়াই ।