সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমতলী সরকারী কলেজ ও নীরোর বাশি।।



আমতলী কলেজ জাতীয়করণ হওয়ার পর থেকেই একটার পর একটা জটিলতা তৈরী হচ্ছে। সংযুক্ত অধ্যক্ষ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট আবেদন,অধ্যক্ষ মজিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্ণীতির অভিযোগে মানববন্ধন, সংবাদ সম্মেলন, আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী, বেতন ভাতার দাবীতে শিক্ষক কর্মচারীদের আন্দোলন সর্বোপরি দুর্ণীতি দমন কমিশনের তদন্তের কারনে  একদিকে জাতীয়করণ প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে অন্যদিকে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পরেছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। শিক্ষা অধিদপ্তর মজিবর রহমানকে অর্ন্তবর্তিকালীন অধ্যক্ষের প্রশাসনিক দাযিত্ব এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষরে আর্থিক ক্ষমতা প্রদান করলেও  পরস্পর বিরোধী অভিযোগের কারনে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অনিশ্চিত হয়ে পরেছে। শিক্ষক কর্মচারীরা ৬ মাস বেতন ভাতা না পাওয়ায় তারা দুর্বিসহ এবং মানবেতর জীবন যাপন করছেন। আমরা শুরু থেকেই বলে আসছি সংকট কেবল একজনকে অধ্যক্ষ হিসাবে রাখা বা না রাখার মধ্যে সীমাবদ্ধ নেই, আরো গভীরে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক -অভিভাবক  ও গন্যমান্য ব্যক্তিবর্গের একটি সম্মিলিত  উদ্যোগ আপাদত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে বিদ্যমান সংকট নিরসন করা সম্ভব হলেও কার্যকর কোন উদ্যোগ দৃশ্যমান নয়। হয়ত তারা সার্বিক পরিস্থিতি বিবেচনায় আনছেন না নতুবা  ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাচ্ছে আর নিশ্চিন্তে তাদের হাতে নীরোর বাশি বাজছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হলুদ সাংবাদিকতা , যোশেফ পুলিৎজার এবং আমেরিকা-স্পেন যুদ্ধ

গত কয়েকদিন ধরে পিভিএতে সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গ্রুপ সদস্যরাও অলোচনায় অংশগ্রহণ করছেন এবং অম্ল-মধূর বাক্য ব্যয় করছেন। কারো কারো আলোচনায় মনে হয় সাংবাদিকরাই নাটের গুরু। ভাবখানা এরকম-যত দোষ নন্দ ঘোষ। আর সাংবাদিকদের গালি দেয়ার জন্য এ যাবত সবচেয়ে বেশী ব্যবহার করা শব্দ যুগল হচ্ছে হলুদ সাংবাদিকতা। সাংবাদিকতা করছেন কিন্তু হলুদ সাংবাদিকতা শব্দ যুগল কখনো শোনেননি এরকম কেউ আছেন বলে আমার মনে হয় না । পেশাগত কাজে না শুনলেও সাংবাদিকদের গালি গালাজ করার জন্য রাজনৈতিক নেতা বা উচ্চ পর্যায়ে কর্মকর্তারা অহরহ হলুদ সাংবাদিকতা শব্দটি ব্যবহার করছেন আর তাদের গালি গালাজ শুনতে শুনতে আমার বিশ্বাস প্রত্যেক সাংবাদিকের এ শব্দটি মুখস্থ হয়ে গেছে । কিন্তু হলুদ সাংবাদিকতা কি, কেনই বা সংবাদপত্রে পরিভাষার উদ্ভব হলো আর কেনইবা এতো রং থাকতে হলুদকেই বেছে নেয়া হলো এমন কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের পিভিএর আয়োজন। হলুদ সাংবাদিকতা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকেই হলুদ সাংবাদিকতা বলে । এ ধরনের সাংবাদিকতায় তথ্যানুসন্ধান না করেই দৃষ্টি...
অবশেষে অমল তার বেদখল হওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠান ফিরে পেয়েছে। সকাল থেকে বেদখল হওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠান উদ্ধারের দাবীতে পরিবার পরিজন নিয়ে অমল আমরণ অনশন করছিল। অনশনের সংবাদ শুনেই ছুটে আসেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি,এম দেলওয়ার হোসেন  পৌরসভার মেয়র মতিয়ার রহমান ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার মৃধাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।তারা অমলের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের দখল বুঝিয়ে দিয়ে অনশন ভংগ করান। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই,কৃতজ্ঞতা জানাই মিডিয়া,আমতলীর ব্যবসায়ী, সচেতন নাগরিক ও যুব সমাজসহ কাছের এবং দূরের ফেসবুক বন্ধুদের যারা অমলের ন্যায় সঙ্গত আন্দোলনে সামীল হয়েছেন একাত্মতা প্রকাশ করেছেন।

আপনার একদিনের চা/ সিগারেটের পয়সাই আমতলী সরকারী কলেজের ছাত্র শাহীনকে অন্ধত্ব থেকে বাচাতে পারে।

আমতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহীন। তার দু’টি চোখের মনি লম্বা হয়ে গেছে। জরুরী ভিত্তিতে তার চোখের অপারেশন না করালে চিরদিনের মত চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে । তার দু’টি চোখের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা প্রয়োজন। দরিদ্র পিতা মাছ বিক্রেতা শাহজাহান মিয়ার পক্ষে তার চিকিৎসা করানো সম্ভব না, প্রয়োজন ধণাঢ্য, মহানুভব, দানশীল ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা। আপনার একদিনের চা /সিগারেটের পয়সাই পারে শাহীনকে চির অন্ধত্ব থেকে বাচাতে। আসনু মানবিক কারনে আমরা সবাই শাহীনের পাশে দাড়াই ।