বাহাদুর খান। পুরো নাম খান অবদুল্লাহ আল বাকী। একজন খ্যাতিমান নাট্যকর্মী,
সাংস্কৃতিক সংগঠক ও সাহসী সাংবাদিক। যৌবনে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেই
যুক্ত হয়েছিলেন বাম ধারার রাজনীতির সাথে। ছিলেন সকল গণতান্ত্রিক আন্দোলনের
অগ্রসেনানী। ১৯৮৭ সনে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় ৬ মাস
কারাবরণ করেছেন। দীর্ঘদিন উদীচী শিল্পী গোষ্ঠী, আমতলী শিল্পকলা একাডেমীর
সম্পাদক এবং আমতলী প্রেসক্লাবের সভাপতি হিসাবে সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব
পালন করেছেন।
জন্ম ১ মার্চ, ১৯৬১ সন আমতলী শহরের নিজ বাসভবনে।
পিতা মরহুম বি. করিম খান আমতলী এম.ইউ বালক বিদ্যালয়ের একজন খ্যাতিমান
প্রধান শিক্ষক ছিলেন। ৫ মে, ২০০৬ সনে আমতলীর এই সংগ্রামী মানুষটি
ক্যান্সারের মত মরণ ব্যধির কাছে হেরে গেছেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন