সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

PVA'র ব্যতিক্রমী উদ্যোগ,আমতলীর বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ সভা


রাজনীতি, শিক্ষা বিস্তার, ব্যবসা বানিজ্য,জীবন জীবিকা, শিল্প -সংস্কৃতি আর চিন্তা- চেতনায় আমতলী একটি অগ্রগামী এবং সমৃদ্ধ জনপদ । আর এ পিছনে রয়েছে এই জনপদে জন্ম নেয়া অসংখ্য কৃতি মানুষের আন্তরিক প্রচেষ্টা, সীমাহীন ত্যাগ আর ভালোবাসা। যাদের অবদানে এ জনপদ সমৃদ্ধ নতুন প্রজন্মের কাছে তারা অনেকটাই অপরিচিত।আমতলীর এসব স্মরণীয় বরণীয় মানুষের অবদান নতুন প্রজম্মের সামনে তুলে ধরবার জন্য People's Voice of Amtali -PVA প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে ঐ মাসে যারা মারা গেছেন তাদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে ।
বর্তমান মাস থেকেই এটি শুরু করতে চাই। এ মাসে আমরা ৫ জনের মৃত্যু বার্ষিকী পেয়েছি। আমাদের জানামতে, ৫ মে বাহাদুর খান ও ড. রাশেদুল হাসান খান, ১৪ মে, আলহাজ আফতাব আলম, ২০ মে, এ্যাডভোকেট গাজী আমির হোসেন ও অজয় কর্মকার। এর বাইরে যদি এ মাসে কারো মৃত্যু বার্ষিকী থাকে প্লিজ আমাদেরকে জানান এবং তার ছবিসহ সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত দিন । তারপরেও কেউ বাদ গেলে আমরা পরবর্তি মাসের স্মরণ সভায় তাকে অন্তর্ভুক্ত করব।

PVA'র এই ব্যতিক্রমী উদ্যোগটি সফল করার জন্য প্রয়োজন আমতলীর সকল পর্যায়ের ব্যক্তিদের সর্বাত্মক সহযোগিতা। আসুন, আমরা সম্মিলিতভাবে আমতলীর বিশিষ্টজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তাদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার মধ্যদিয়ে আমতলীতে একটি নতুন ইতিহাস তৈরী করি, নিজেরাও ইতিহাসের অংশিদার হই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হলুদ সাংবাদিকতা , যোশেফ পুলিৎজার এবং আমেরিকা-স্পেন যুদ্ধ

গত কয়েকদিন ধরে পিভিএতে সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গ্রুপ সদস্যরাও অলোচনায় অংশগ্রহণ করছেন এবং অম্ল-মধূর বাক্য ব্যয় করছেন। কারো কারো আলোচনায় মনে হয় সাংবাদিকরাই নাটের গুরু। ভাবখানা এরকম-যত দোষ নন্দ ঘোষ। আর সাংবাদিকদের গালি দেয়ার জন্য এ যাবত সবচেয়ে বেশী ব্যবহার করা শব্দ যুগল হচ্ছে হলুদ সাংবাদিকতা। সাংবাদিকতা করছেন কিন্তু হলুদ সাংবাদিকতা শব্দ যুগল কখনো শোনেননি এরকম কেউ আছেন বলে আমার মনে হয় না । পেশাগত কাজে না শুনলেও সাংবাদিকদের গালি গালাজ করার জন্য রাজনৈতিক নেতা বা উচ্চ পর্যায়ে কর্মকর্তারা অহরহ হলুদ সাংবাদিকতা শব্দটি ব্যবহার করছেন আর তাদের গালি গালাজ শুনতে শুনতে আমার বিশ্বাস প্রত্যেক সাংবাদিকের এ শব্দটি মুখস্থ হয়ে গেছে । কিন্তু হলুদ সাংবাদিকতা কি, কেনই বা সংবাদপত্রে পরিভাষার উদ্ভব হলো আর কেনইবা এতো রং থাকতে হলুদকেই বেছে নেয়া হলো এমন কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের পিভিএর আয়োজন। হলুদ সাংবাদিকতা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকেই হলুদ সাংবাদিকতা বলে । এ ধরনের সাংবাদিকতায় তথ্যানুসন্ধান না করেই দৃষ্টি...
অবশেষে অমল তার বেদখল হওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠান ফিরে পেয়েছে। সকাল থেকে বেদখল হওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠান উদ্ধারের দাবীতে পরিবার পরিজন নিয়ে অমল আমরণ অনশন করছিল। অনশনের সংবাদ শুনেই ছুটে আসেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি,এম দেলওয়ার হোসেন  পৌরসভার মেয়র মতিয়ার রহমান ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার মৃধাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।তারা অমলের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের দখল বুঝিয়ে দিয়ে অনশন ভংগ করান। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই,কৃতজ্ঞতা জানাই মিডিয়া,আমতলীর ব্যবসায়ী, সচেতন নাগরিক ও যুব সমাজসহ কাছের এবং দূরের ফেসবুক বন্ধুদের যারা অমলের ন্যায় সঙ্গত আন্দোলনে সামীল হয়েছেন একাত্মতা প্রকাশ করেছেন।

আপনার একদিনের চা/ সিগারেটের পয়সাই আমতলী সরকারী কলেজের ছাত্র শাহীনকে অন্ধত্ব থেকে বাচাতে পারে।

আমতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহীন। তার দু’টি চোখের মনি লম্বা হয়ে গেছে। জরুরী ভিত্তিতে তার চোখের অপারেশন না করালে চিরদিনের মত চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে । তার দু’টি চোখের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা প্রয়োজন। দরিদ্র পিতা মাছ বিক্রেতা শাহজাহান মিয়ার পক্ষে তার চিকিৎসা করানো সম্ভব না, প্রয়োজন ধণাঢ্য, মহানুভব, দানশীল ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা। আপনার একদিনের চা /সিগারেটের পয়সাই পারে শাহীনকে চির অন্ধত্ব থেকে বাচাতে। আসনু মানবিক কারনে আমরা সবাই শাহীনের পাশে দাড়াই ।