সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সংসদীয় আসন পুণর্বিন্যাস, ৩০ এপ্রিল শুনানীর রায়: তৃণমুলের স্বপ্ন ও বাস্তবতা



২১ এপ্রিল বিকাল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরস্থ নির্বাচন কমিশনে বরগুনা ০১ আসনের আমতলী-তালতলী উপজেলাকে নিয়ে জাতীয় সংসদের আলাদা আসনের দাবীতে গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য এ্যাডভাকেট আবদুল মজিদ মল্লিক এবং ঢাকা বারের সাবেক সম্পাদক এ্যাডভোকেট গাজী শাহ আলমের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ্যাডভোকেট আবদুল মজিদ মল্লিককে শুনানীতে অংশগ্রহণের আমন্ত্রন জানালে তিনি শুনানীতে অংশগ্রহণ করেন এবং আসন পুণর্বিন্যাসের পক্ষে দালিলিক প্রমানসহ যৌক্তিক দাবী তুলে ধরেন। এসময় জনপ্রতিনিধি হিসাবে আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান শুনানীতে উপস্থিত ছিলেন।কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৩০ এপ্রিল নিবাচন কমিশন সংসদীয় আসনের সীমানা পুণর্বিন্যাস সংক্রান্ত শুনানীর রায় ঘোষনা করবেন। 

বরগুনা জেলার ৬ টি উপজেলা নিয়ে ৩টি আসন ছিল। বরগুনা সদর ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা ১ আসন, পাথরঘাটা ও বামনা উপজেলা নিয়ে বরগুনা ২ আসন এবং আমতলী ও তালতলী উপজেলা নিয়ে ছিল বরগুনা ৩ আসন। ২০০১ সনের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সন থেকে ২০০৬ পর্যন্ত আমতলী-তালতলীকে নিয়ে জাতীয় সংসদের-১১২ বরগুনা-০৩ পৃথক আসন ছিল। কিন্তু ২০০৮ সনে তৎকালীন নির্বাচন কমিশন ভৌগলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থাকে বিবেচনায় না নিয়ে কেবলমাত্র লোক সংখ্যার ভিত্তিতে জেলার ৬ টি উপজেলা নিয়ে গঠিত ৩টি সংসদীয় আসন থেকে ১টি আসন বিলুপ্ত করে ২টি আসন করেছে । বরগুনা এবং আমতলী-তালতলী উপজেলার মাঝখানে প্রমত্তা পায়রা নদী, বেতাগী এবং বামনা- পাথরঘাটা উপজেলার মাঝখানে বিশাল বিষখালী নদী থাকা স্বত্বেও ২০০৮ সনে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা ১ আসন এবং পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা ২ আসন করা হয়েছে। ভৌগলিক অবস্থা, দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং দুরত্বের কারনে সংসদ সদস্যদের তৃণমূল পর্যায়ে যাওয়া, উন্নয়ন সম্পর্কে খোজ খবর নেয়া কিংবা তৃণমুল পর্যায়ের কোন জনগণকে স্থানীয় সমস্যা নিয়ে সংসদ সদস্যর কাছে আসা খুব কষ্টকর হয়ে পরেছে। দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন জনিত ঝুকিতে থাকা রাখাইন উপজাতি অধ্যুষিত উপকুলীয় বরগুনা জেলার উন্নয়ন বরাদ্দ কমেছে এবং উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হচ্ছে ।

অবহেলিত এ জেলার উন্নয়নের কথা বিবেচনা করে এখানকার রাজনৈতিক নেতারা শুরু থেকেই আসন পুণর্বিন্যাসের বিরোধিতা করেন। বরগুনা ১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবদুল মজিদ মল্লিক এবং আওয়ামীলীগ নেতা গোলাম সরোয়ার ফোরকান আসন পুণর্বিন্যাসের বিরোধিতা করে নির্বাচন কমিশনে আবেদনও করেছিলেন এবং এ্যাডভোকেট আবদুল মজিদ মল্লিক নির্বাচন কমিশনের শুনানীতেও অংশগ্রহণ করে যৌক্তিক দাবী তুলে ধরেছিলেন। ২০০৮ সনে আমতলী প্রেসক্লাব আসন পুণর্বিন্যাসের দাবীতে আমতলীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। ২০১৭ নির্বাচন কমিশনের রোডম্যাপে সংসদীয় আসন পুণর্বিন্যাসের বিষয়টি উল্লেখ করলে আমতলী প্রেসক্লাব পুনরায় আসন পুণর্বিন্যাসের দাবীতে আন্দোলন শুরু করে এবং মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচিসহ পালন করে। পরে আমতলী রিপোর্টার্স ইউনিটি একই দাবীতে আন্দোলন অব্যাহত রেখেছে। আন্দোলনের এক পর্যায়ে এ দাবীর সাথে একাত্মতা ঘোষনা করেন বরগুনা জেলার ১০জন বর্তমান এবং সাবেক সংসদ সদস্য। তারা হচ্ছেন বরগুনা-০১ আসনের সাংসদ সাবেক মন্ত্রী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,
বরগুনা-০২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, সংরক্ষিত আসনের সাংসদ নাসিমা ফেরদৌসী, সাবেক সাংসদ ও বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, সাবেক সাংসদ অধ্যক্ষ হুমায়ুন কবির হিরু, সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার, সাবেক সাংসদ আলহাজ মো.নুরুল ইসলাম মনি, সাবেক সাংসদ গোলাম সরোয়ার হিরু, সাবেক সাংসদ এ্যাড. আব্দুল মজিদ মল্লিক, সাবেক সাংসদ প্রফেসর ড: আবদুর রহমান খোকন।
আমতলী প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটিসহ যারা সংসদীয় আসন পুণর্বিন্যাসের যৌক্তিক দাবীতে, শুরু থেকে আন্দোলন গড়ে তুলেছেন করেছেন, আন্দোলনকে বেগবান করেছেন তাদের সকলকে People's Voice of Amtali -PVA 'র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষপটে বাস্তবতা হচ্ছে,আমাদের দাবী যতই যৌক্তিক হোক না কেন সংসদীয় আসন পুণর্বিন্যাসের বিষয়টি একান্তভাবেই বর্তমান ক্ষমতাসীন দলের রাজনৈতিক স্বদিচ্ছা এবং নিবাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়।আমরা আশা করি, নির্বাচন কমিশন ভৌগলিক অবস্থান, যোগাযোগ, রাখাইন উপজাতি অধ্যুষিত এলাকা সর্বোপরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন বিবেচনা করে আমতলী-তালতলী উপজেলা নিয়ে আলাদা নির্বাচনী আসনের যৌক্তিক দাবী মেনে নিবেন। আমতলী-তালতলীবাসী অধির আগ্রহ নিয়ে স্বপ্ন এবং বাস্তবতার দোলা চলে নির্বাচন কমিশনের যুগান্তকারী সিদ্ধান্তের অপেক্ষায় আছে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হলুদ সাংবাদিকতা , যোশেফ পুলিৎজার এবং আমেরিকা-স্পেন যুদ্ধ

গত কয়েকদিন ধরে পিভিএতে সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গ্রুপ সদস্যরাও অলোচনায় অংশগ্রহণ করছেন এবং অম্ল-মধূর বাক্য ব্যয় করছেন। কারো কারো আলোচনায় মনে হয় সাংবাদিকরাই নাটের গুরু। ভাবখানা এরকম-যত দোষ নন্দ ঘোষ। আর সাংবাদিকদের গালি দেয়ার জন্য এ যাবত সবচেয়ে বেশী ব্যবহার করা শব্দ যুগল হচ্ছে হলুদ সাংবাদিকতা। সাংবাদিকতা করছেন কিন্তু হলুদ সাংবাদিকতা শব্দ যুগল কখনো শোনেননি এরকম কেউ আছেন বলে আমার মনে হয় না । পেশাগত কাজে না শুনলেও সাংবাদিকদের গালি গালাজ করার জন্য রাজনৈতিক নেতা বা উচ্চ পর্যায়ে কর্মকর্তারা অহরহ হলুদ সাংবাদিকতা শব্দটি ব্যবহার করছেন আর তাদের গালি গালাজ শুনতে শুনতে আমার বিশ্বাস প্রত্যেক সাংবাদিকের এ শব্দটি মুখস্থ হয়ে গেছে । কিন্তু হলুদ সাংবাদিকতা কি, কেনই বা সংবাদপত্রে পরিভাষার উদ্ভব হলো আর কেনইবা এতো রং থাকতে হলুদকেই বেছে নেয়া হলো এমন কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের পিভিএর আয়োজন। হলুদ সাংবাদিকতা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকেই হলুদ সাংবাদিকতা বলে । এ ধরনের সাংবাদিকতায় তথ্যানুসন্ধান না করেই দৃষ্টি...

ব্রাজিল সমর্থকদের কমিটি গঠন, এক বৃটিশ চালাক ভদ্রলোক ও পিভিএ'র পথচলা ।।

এক বাংলাদেশী নামকরা ডাক্তার লন্ডনে চাকরি না পেয়ে মানবতার সেবা এবং সহজ সরলভাবে জীবিকা নির্বাহ করার জন্য তাবু টানিয়ে অস্থায়ী ক্লিনিক খুলে বসল। তাঁবুর বাইরে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিল 'GET TREATMENT FOR £20 - IF NOT CURED GET BACK £100 বিফলে মূল্য ফেরত! এ দেখে এক ব্রিটিশ চালাক লোক চিন্তা করল একই সাথে বোকা বাঙালীকে জব্দ করা এবং ১০০ পাউন্ড ধান্ধা করার এই সুযোগ। একে তো ব্রিটিশ, তার উপর অতি বুদ্ধিমান ভাবুন একবার! যথারীতি ভদ্রলোক গিয়ে ডাক্তারকে বলল- আমার জিহ্বায় কোন কিছুর স্বাদ পাইনা, আমি কোন স্বাদ পরখ করতে পারিনা আমার চিকিৎসা করুন। ডাক্তার বুঝতে পেরে তার এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল- একে ৪২০ নম্বর বোতল থেকে তিন ফোটা খাইয়ে দাও। ঔষধ খাওয়ানোর পর ভদ্রলোক চেঁচিয়ে উঠল- এটা তো কেরোসিন! ডাক্তার: গুড, আপনার জিহ্বা কাজ করা শুরু করেছে, ২০ পাউন্ড দিন। ২০ পাউন্ড হারিয়ে অনেক ভেবেচিন্তে ভদ্রলোক দ্বিতীয় দিন আবার আসল ভদ্রলোক : আমার স্মৃতি কাজ করছেনা, আপনি আমার চিকিৎসা করুন।এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল- একে ৪২০ নম্বর বোতল থেকে চার ফোটা খাইয়ে দাও। খাওয়ানোর পর ভদ্রলোক রেগেমেগে একাকার। ব...

আগস্টে করোনার ব্যাপক সংক্রমনের আশংকা, কর্মস্থলে পৌছার বিশেষ ব্যবস্থা না করেই পোষাক শিল্প কারখানা খুলে দেয়া সরকারের সুইসাইডাল সিদ্ধান্ত।।

  রেডিমেট গার্মেন্টস -আরএমজি সেকটর নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বেশী বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানী খাত। ২০১৯ সালেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ঐ বছর ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করে বাংলাদেশ। কিন্তু করোনার কারনে পোষাক শিল্পে বড় ধাক্কা লাগলেও বাংলাদেশ তা কাটিয়ে উঠে। ২০২০-২১ অর্থবছরে ৩ হাজার ১৪৫ কোটি ৬৭ লাখ ডলারের পোশাক পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৫৫ শতাংশ বেশি৷ একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্র। কোভিড পরিস্থিতিতেও ২০২০-২১ অর্থ বছরে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১৩ শতাংশের বেশি। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, অন্তত আগামী দুই বছর এ প্রবৃদ্ধির ধারা বজায় থাকবে। এ সময় বাংলাদেশ থেকে তৈরি পোশাক ক্রয় বাড়িয়ে তুলতে যাচ্ছে মার্কিন খুচরা বিক্রেতা (রিটেইলার) প্রতিষ্ঠানগুলো। আমেরিকার বাজারে বাংলাদশী আরএমজি পণ্যের সম্ভাবনা দিন দিন বাড়ছে। তারমানে এই নয়, দেশের ১৮ কোটি মানুষকে করোনা ঝুকিতে রেখে বিজিএমইএ এর স্বার্থ রক্ষায় গার্মেন্টস শিল্প কারখানা খুলে দিতে হবে। তারপরেও লক ডাউনের ম...