সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পিভিএতে রাকিবের অদম্য ইচ্ছার গল্প, পাশে দাড়িয়েছেন অনেকেই।।



রাকিব লোছা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। বাবা অসুস্থ থাকায় রিকসা চালিয়ে সংসার চালাতে বাধ্য হচ্ছে। তবে তার অদম্য ইচ্ছার কাছে দারিদ্র্য কোনভাবেই লেখা পড়ায় বাধা হতে পারেনি। রাকিবকে নিয়ে পিভিএতে তার অদম্য ইচ্ছার গল্প প্রকাশিত হলে অনেকেই মানবিকতার হাত নিয়ে রাকিবের পাশে দাড়িয়েছেন। রাকিবের শিক্ষা উপকরণ ও ফরম পূরণের টাকা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং স্কুল ড্রেস প্রদান করেছেন আরপাঙ্গাশিয়া ইউনিয়নের শহিদুল ইসলাম।অন্যদিকে রাকিবের প্রয়োজনীয় পোষাক প্রদানের আশ্বাসসহ টিশার্ট প্রদান করেছেন আমতলী শহরের এনভিশন ফ্যাশন মার্টের পক্ষে শাহরিয়ার আহমেদ মিরাজ।

আসুন রাকিবের পাশে দাড়াই, সহযোগিতার হাত প্রসারিত করে রাকিবের অদম্য ইচ্ছাকে এগিয়ে নেই।

মন্তব্যসমূহ