সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আমতলীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, একজন মেডিকেল ছাত্রের প্রস্তাবনা ও সমসাময়ীক বাস্তবতা।।

Shamim Mohammad Rasel স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের একজন ছাত্র। ব্যক্তিগতভাবে আমার সাথে পরিচয় নেই। Generation gap, Communication না থাকা এবং উচ্চ শিক্ষার জন্য আমতলীর বাইরে চলে যাওয়ায় এ প্রজম্মের অনেক প্রতিভাবান তরুনদের আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে মিডিয়ার মানুষ হিসাবে সব সময়ই চেষ্টা করেছি আমতলীর সোনার ছেলে-মেয়েদের সফলতার গল্প তুলে আনতে। People's Voice of Amtali নিষ্ঠার সাথে সম্প্রতি এ কাজটি শুরু করেছে। গত কয়েকদিনে এই পেজের অন্যতম এডমিন আবদুর রহমান সালেহ খুব দক্ষতার সাথে কয়েকজনের গল্প তুলে ধরেছেন। গতকাল পিভিএ তে আমতলীর মেধাবী শিক্ষার্থীদের মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামুলক ভর্তি পরীক্ষায় সফল হওয়ার জন্য পরামর্শসহ সার্বিক সহযোগিতা করার Shamim Mohammad Rasel এর বিভিন্ন প্রস্তাবনা দেখে আমি সত্যিই অভিভূত। তার পোস্ট এবং অন্যদের কমেন্টস দেখে আমি খুবই আশান্বিত হয়েছি। এমনিতেই আমি খুব আশাবাদি মানুষ। আমতলীর রাজনীতি, শিক্ষা, সাংবাদিকতা, সংস্কৃতি, ক্রীড়া এবং সামাজিক সমস্যা দেখে আমি অন্যদের মত কখনোই হতাশ হইনি। উপরন্তু সুবন্ধি বাধের কারনে...

সুবন্ধি বাধ, একজন জেলা প্রশাসক ও খালের দুপাড়ের অভাগা ৮০ হাজার মানুষ।।

বরগুনা জেলার সকল পর্যায়ের মানুষের খুব  মন খারাপ। ব্যক্তিগতভাবে আমারও। বরগুনা জেলার অত্যন্ত জনপ্রিয় জেলা প্রশাসক, সাধারণ মানুষের খুব কাছের ব্যক্তি  ড: মুহা: বশিরুল আলম চলে গেছেন। বিভিন্ন  মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কারনে জেলা প্রশাসকের চলে যাওয়ার খবর এখন সুবন্ধি খালের দুপাড়ের ৮০ হাজার মানুষের মুখে মুখে। অনেকদিন ঢাকায় ছিলাম। আজকে অফিসেই দেখা হল চন্দ্রা, কাউনিয়া, লোদা এবং মহিষডাঙ্গার কয়েকজনের সাথে। দেখলাম তাদেরও খুব মন খারাপ। ২০০৮ সন থেকে সুবন্ধি বাধের কারনে আমতলী উপজেলার আমতলী, চাওড়া, হলদিয়া ইউনিয়ন  ও আমতলী পৌরসভার প্রায় ৮০ হাজার মানুষের কৃষি, পণ্য পরিবহন, জীবন জীবিকা এমনকি পানি ব্যবহার সংক্রান্ত দৈনন্দিন কাজ কর্ম মারাত্মক ব্যাহত হচ্ছে। এ সংবাদ শুনে জেলা প্রশাসক স্যার শুধু নির্দেশনা দিয়েই ক্ষ্যান্ত হননি নিজের চোখে সমস্যা দেখেছেন,ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনেছেন,সমস্যা সমাধানের উপায় বের করার জন্য মিডিয়া, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে একাধিক বার মতবিনিময় সভা করেছেন। Citizen's  Voice -Barguna এবং Public Service  Innovation Bangladesh এ তুলে ধরে ...

ঐতিহ্যবাহী জনতা পাঠাগার, কিছু স্মৃতি কিছু বাস্তবতা।।

গত কয়েকদিন ধরে আমতলীর ঐতিহ্যবাহী জনতা পাঠাগার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠাগারের বর্তমান অবস্থা নিয়ে লেখালেখি এবং নতুন প্রজম্মের জ্ঞান চর্চার জন্য পাঠাগারটি পুরোদমে চালুর দাবী সম্বলিত আবেদন দৃষ্টি আকর্ষন করেছে। ৮০ দশকে  আমতলীর মত একটি পিছিয়ে পরা জনপদে যারা পাঠাগার প্রতিষ্ঠা করার একটি মহৎ উদ্যোগ নিয়েছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি পাঠাগারের সাথে দীর্ঘদিন যুক্ত থাকার কারনে আমিও ব্যক্তিগতভাবে চাই পাঠাগারটি আবার আগের মত চালু হোক। আবার হয়ে উঠুক জমজমাট আড্ডা স্থল। ফিরে পাক হারানো গৌরব, ঐতিহ্য। জনতা পাঠাগার আমতলীর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমতলীর শিক্ষানুরাগী ও  সংস্কৃতিমনা অধিকাং মানুষ এ প্রতিষ্ঠানের সাথে কোন না কোনভাবে যুক্ত ছিল। আমরা কয়েকজন প্রতিযোগিতা করে বই পড়তাম, পড়া শেষে আলোচনা তর্ক বিতর্ক চলত। সিরাজুল ইসলাম চৌধুরী,সুখবন্ত সিং,গজেন্দ্র মিত্র, শাহরিয়ার কবির, হুমায়ুন আহমেদ এর মিসির আলী সাইন্স ফিকশন এবং ড: জাফর ইকবালের অধিকাংশ বই এখানেই পড়া। পাঠাগারের সংগ্রহ ঈর্ষনীয়। পাঠাগারের সেই আড্ডাটি আজ অতিত। পাঠাগারের সভাপতি হজ্বে, ফিরে আসলে কমিটির ...

সিটিজেন জার্নালিস্ট :কিছু সৃজনশীল চিন্তা, কিছু সম্ভাবনা।।

Social Mediaকে ভিত্তি করে Citizen Journalism বা নাগরিক সাংবাদিকতা বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়  হয়ে উঠছে। আমরাও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমতলীর সমস্যা -সম্ভাবনা নিয়ে ভাবছি,  লেখা লেখি করছি কালকে আসুন না আমিও থাকবো।  এক সাথে বসি।  আলোচনা করি। সমস্যা -সম্ভাবনা গুলো চিহ্নিত করি।  সম্ভাবনা গুলোকে বাস্তবে রুপ দেয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করি।

আমতলী সিটিজেন জার্নালিস্ট :নতুন পথ চলা।।

আমতলীর সমস্যা -সম্ভাবনা নিয়ে যারা ভাবছেন, বিচ্ছিন্নভাবে Social Media এ লেখা লেখি করছেন People's Voice of Amtali নামে তাদের নতুন করে এক সাথে পথ চলা শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই উদ্যমী তরুনদের অভিনন্দন জানাই,  স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, রাত যত অন্ধকারই  হোক না কেন,  রাতের আধার ভেদ করে সকালের সূর্য উঠবেই। আমতলীর সকল চিন্তা,  ভাল উদ্যোগের সাথে আছি, থাকবো । প্রত্যাশা করছি সকল সংকীর্ণতা অতিক্রম করে সামনে এগিয়ে যাও। নতুন চলার পথ শুভ হোক।

খন্দকার মোশতাক ও আমতলী কলেজের দ্বাদশ শ্রেনীর একজন ছাত্র।।

    খন্দকার মোশতাক ও আমতলী কলেজের দ্বাদশ শ্রেনীর একজন ছাত্র।। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল তার নাম খন্দকার মোশতাক। শেখ কামাল ের বিয়ের উকিল বাপের নাম খন্দকার মোশতাক। বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিলো তার নাম খন্দকার মোশতাক। সবাই সোনার নৌকা উপহার দিলেও বঙ্গবন্ধুকে সোনার বটগাছ উপহার দিয়েছিল খন্দকার মোশতাক কারণ বঙ্গবন্ধু তার কাছে বটগাছের মত।১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারী রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলো তারও নাম খন্দকার মোশতাক। বুধবার দুপুরে জিয়াউল হক মুক্তা ভাইর এ লেখাটি নিয়ে আমরা কয়েকজন সাংবাদিক আমতলী প্রেসক্লাবের সামনের একটি চায়ের দোকানে আলোচনা করছিলাম। আলোচনার এক পর্যায়ে আমতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর একজন ছাত্র জানতে চাইল কে এই খন্দকার মোশতাক? আমরা অবাক বিস্ময়ে ছেলেটার দিকে তাকালেও,আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক অসচেতন এই তরুন প্রজন্মকে কোন দোষ দেই না। দোষ আমাদের, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে একটি অসাম্প্রদায়...

নজরুল: একজন বিপ্লবী ছাত্রনেতা