সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জাবেদ পাটোয়ারী: ভাংগা সাইকেল ও জীবন যুদ্ধে একজন সাহসী যোদ্ধার গল্প


ড: জাবেদ পাটোয়ারী। ৩১জানুয়ারী, ২০১৮ বিকালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ-আইজিপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন । ২৫ জানুয়ারি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত এক প্রজ্ঞাপনে জাবেদ পাটোয়ারীকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ-আইজিপি হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ৩১ জানুয়ারি হতে এ নিয়োগ কার্যকর হবে এবং ঐদিন বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হলে তিনি তার স্থলাভিষিক্ত হলেন ।

সদা হাস্যজ্জোল এবং মিডিয়া বান্ধব এই মানুষটি বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসাবে সুনামের সাথে একটানা ৯ বছর দায়িত পালন করেছেন এবং নিজ যোগ্যতা অভিজ্ঞতার বলে কর্মজীবনে অনেক প্রশংসা কুড়িযেছেন। ড. জাবেদ পাটোয়ারী বত্রিশ বছরের গৌরবোজ্জ্বল ক্যারিয়ারে পুলিশের বিভিন্ন ইউনিটে সততা, দক্ষতা, নিষ্ঠা পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি অতিরিক্ত আইজি (গ্রেড-১) স্পেশাল ব্রাঞ্চ ছাড়াও ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত এসএস সিটি, অতিরিক্ত আইজি সিআইডি, অতিরিক্ত আইজি পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ কমিশনার রাজশাহী, পুলিশ কমিশনার খুলনা, ডিআইজি সিআইডি. কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী, কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর, পরিচালক পুলিশ স্টাফ কলেজ, এসবি-ঢাকা, এডিসি ডিএমপি, স্টাফ অফিসার টু আইজিপি, অ্যাডিশনাল এসপি সিলেট, রাষ্ট্রপতির লিয়াজো অফিসার এবং এএসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন । পুলিশ বাহিনীতে একজন মেধাবী, সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত এই মানুষটিকে অনেক সংগ্রাম করেই এতদুর পৌছতে হয়েছে । 

ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামের পাটোয়ারী বাড়িতে জন্ম গ্রহণ করেন । তার বাবা বিমান বাহিনীর কর্মকর্তা আবদুল হালিম পাটোয়ারী । গ্রামের বাড়ি থেকে প্রতিদিন পাঁচ মাইল হেঁটে তিনি বাবুরহাট হাই স্কুলে যেতেন। সেখান থেকেই কৃতিত্বের সাথে এসএসসি করেন । উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গিয়ে ভর্তি হন দূরবর্তী চাঁদপুর কলেজে। প্রতিদিন এতো দূরের কলেজে পায়ে হেঁটে যাতায়াত কষ্টকর বিধায় অনেক কষ্টে একটি ভাঙা সাইকেল জোগাড় করেন। কলেজের ক্লাসে যথাসময়ে উপস্থিতির জন্যে এই সাইকেলই ছিল তার একমাত্র অবলম্বন। এ কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক সম্মান ও প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর জাবেদ পাটোয়ারী ১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন । ২০১৩ সালে সচিব পদমর্যাদায গ্রেড-১ পদে পদোন্নতি পান । ২০২০ সালের এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ আছে জাবেদ পাটওয়ারীর।ড. জাবেদ পাটোয়ারী হচ্ছেন একমাত্র ব্যক্তি, যিনি দীর্ঘদিন পুলিশের অ্যাডিশনাল আইজি পদে কর্মরত থাকার রেকর্ড গড়েছেন ।

তিনি যুক্তরাজ্যের University of Leicester থেকে ‘Criminal Justice and Police Management’ বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন সনদপত্র এবং যুক্তরাষ্ট্রের University of Verginia থেকে ‘Criminal Justice Education’ বিষয়ে সনদ অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের Police staff college, Bramshill যুক্তরাষ্ট্রের FBI National Academy Verginia থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। সাফল্যের সাথে যুক্তরাষ্ট্রের Harvard University থেকে ‘US-South Asia Leader Engagement Program’ সম্পন্ন করেন।

ড. জাবেদ পাটোয়ারী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসভো, সিয়েরালিওন ও ক্রোয়েশিয়াতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ পুলিশের বিভিন্ন ইউনিটে ক্লাস নিয়ে থাকেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে Victoimology and Restorative Justice ও টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Criminology and Police Science বিভাগের একজন ভিজিটিং ফ্যাকাল্টি।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ কারাগারের রোজনামচা বইয়ের বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এসবির রেকর্ড রুমে বঙ্গবন্ধুর বিষয়ে ৬৬ হাজার ক্লাসিফাইড গোয়েন্দা তথ্য সংরক্ষিত আছে। জাবেদ পাটোয়ারী এসবির শীর্ষ পদে আসার পর গুরুত্বপূর্ণ এই দলিলাদি সংরক্ষণে বিশেষ উদ্যোগ
নেন। ২০১৭ সনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে এবং বাংলা একাডেমী প্রকাশিত এ বইয়ের ভুমিকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জেলজীবনের গুরুত্বপূর্ণ তথ্য ও দলিলাদি সংরক্ষণের জন্য এসবি কর্মকর্তাদের ধন্যবাদ জানান ।

জঙ্গীবাদ দমনে বিশেষ অবদান রাখার জন্য তিনি ২০১০ এবং ২০১১ সনে দুইবার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পুলিশ পদক বিপিএমে ভূষিত হয়েছেন এবং আইজিপি ব্যাজ লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। জাবেদ পাটোয়ারীর সহধর্মিণী মিসেস হাবিবা হোসেন। 

জনমুখী পুলিশিং ব্যবস্থা গড়ে তোলাসহ অনেকগুলো চ্যালেঞ্জ সামনে নিয়েই বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ-আইজিপির দায়িত্ব গ্রহণ করছেন পুলিশ বিভাগের মেধাবী, সৎ ও চৌকস কর্মকর্তা ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী । Peopls's Voice of Amtali -PVA পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই এবং সফলতা কামনা করি ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মামনির জন্মদিন: স্বপ্নের চেয়েও বড় হও।

১৯২৮ সন। পন্ডিত জহরলাল নেহেরু তখন এলাহবাদে। আর ১০ বছরের ইন্দিরা গান্ধী থাকেন হিমালয়ের কোলঘেসে মূসৌরী শহরে। যোগাযোগের একমাত্র মাধ্যম চিঠি। নেহেরু প্রায়ই মেয়েকে চিঠিতে প্রকৃতি, পৃথিবী ও মানব সভ্যতার বিকাশসহ ভারতের বিভিন্ন বিষয় সম্পর্কে লিখতেন। ১৯২৯ সনের নভেম্বর মাসে এসব চিঠি নিয়ে মা-মনিকে-বাবা নামে একটি বই প্রকাশিত হলে তা ইতিহাসের অংশ হয়ে যায় । বর্তমানে এটি ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এবং রেফারেন্স বুক হিসাবে পড়ানো হয়।কুটনৈ তিক ফারুক চৌধুরীর কুটনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে লেখা প্রিয় ফারজানাও আমাদের ভ্রমন সাহিত্য ও ইতিহাসের অংশ হয়ে গেছে। প্রত্যেক পিতাই দূরে থাকা সন্তানদের প্রতি কিছু পরামর্শ, কিছু নির্দেশনা দিয়ে থাকে। আগে চিঠি লিখত,এখন তার জায়গায় ইমেইল, মোবাইল বা সোশ্যাল মিডিয়া ।এজন্য নির্দেশনাটাও বেশী । এটা কর, ওটা কর না । সন্ধ্যার আগেই বাসায় বা হলে ফের। রাত কর না। রাজনীতিতে জড়িও না, কোটা সংস্কার আন্দোলন কিংবা নিরাপদ সড়কের আন্দোলনে যেও না। কারন অভিভাবকরা সব সময় সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় থাকে, মেয়ে হলে তো কথাই নেই । সন্তানরা হয়ত ভাবে, আমরা বড় হয়েছি এত ট...

সুবন্ধি বাধ: লাখো মানুষের মরণ ফাদ।।

সুবন্ধি বাধ চাওড়া, হলদিয়া,  আমতলী সদর ও আমতলী পৌরসভার প্রায় ৮০ হাজার মানুষের মরণ ফাদে পরিনত হয়েছে। আমরা যারা এ খালের দুপাড়ে বসবাস করি তারা জানি পানির প্রবাহ না থাকায় কচুরীপানা পচে পানি নষ্ট হয়ে গেছে।  কৃষি কাজে এ খালের পানি ব্যবহার করা যাচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে গেছে। হলদিয়া গ্রামের  এক অংশ, চিলা ও চাওড়া চলাভাংগা গ্রামের কৃষকরা পরিবহন করতে না পারায় আউশ চাষ বন্ধ করে দিয়েছে। গৃহস্তালি কাজেও এ খালের পানি ব্যবহার করা যাচ্ছে না। এমনকি গবাদি পশুও এ খালের পানি পান করছে না। দুর্গন্ধে খালের পাশ দিয়ে হাটা যায় না। মশা ও সাপের  উপদ্রব এবং ঘরে ঘরে চর্ম রোগের প্রাদুর্ভাব জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে রয়েছে। এ খালে মাছ ধরে প্রায় ৫শ মানুষ জীবিকা নির্বাহ করত তাদের জীবন জীবিকা আজ ঝুকির মুখে পরেছে। খালে পানির প্রবাহ না থাকলে এ সমস্যা সমাধান করা যাবে না আর পানির প্রবাহ নিশ্চিত করার একমাত্র উপায় সুবন্ধি বাধ কেটে দেয়া। কিন্ত একটি মহল গুটি কয়েক ব্যক্তির স্বার্থে ৮০ হাজার মানুষের জীবন জীবিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন,হীন স্বার্থে খাল কাটার বিপক্ষে অবস্থান নিয়েছেন। অথচ তারা ...

স্টিফেন হকিংস’র প্রেমিকা ও PVA এর সফলতা -ব্যর্থতার গল্প ।।

মাত্র ৩৮ ঘন্টা আগে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চির বিদায় নিলেন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী A Brief History of Time বইয়ের লেখক Stephen William Hawking । ১৯৬৪ সন, হকিংস ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বোনের বান্ধবী Jane Wilde কে প্রথম দেখাতেই প্রেমে পরে গেলেন । একেই বলে Love at the first sight । আর কি প্রেম, একদম সরাসরি ইনগেজমেন্ট এবং ১৯৬৫ সনে বিয়ে । তখনই হকিংস এর শরীরে motor neurone disease ধীরে ধীরে বাড়ছে। স্ত্রীর ভালবাসা আর সেবা পেয়ে হকিংস শুধু সুস্থ্য হয়ে উঠলেন না নতুন উদ্যমে শুরু করলেন লেখাপড়া আর কাজ । মিডিয়ার সামনে বলেই ফেললেন Jane Wilde এর সাথে প্রণয়ই আমাকে কিছুটা বাচতে এবং দুনিয়াটা ঝাকুনি দিতে শিখিয়েছে । People's Voice of Amtali- PVA শুরুতেই একটি চ্যালেঞ্জের মুখে পরেছে। বরগুনা জেলা প্রশাসন, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের প্রচেষ্টায় সমস্যা তুলে আনা, তাৎক্ষনিক সমস্যা সমাধান করে Citizen's Voice-Barguna শুধু জনপ্রিয়তাই অর্জন করেনি Citizen's Journalism এর ক্ষেত্রে একটি role model হয়ে উঠেছে । এটি PVA এর জন্য বড় চ্যালেঞ্জ। কারন সবাই CVB এর মত PVA ...