সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তারুণ্যের স্বপ্ন:একটি ভিন্নধর্মী ব্যবসায়িক উদ্যোগ।।


আমতলী -তালতলী- কলাপাড়া এবং গলাচীপার সীমান্ত লাগোয়া উপকুলের একঝাক তরুণ। সদ্য লেখা পড়া শেষ করে কেউ চাকুরী করছেন, কেউ ব্যবসা। কয়েকজন কিছুই করছেন না, শুধু স্বপ্নই দেখছেন। লাল,সবুজ,কমলা মেরুণ -সাত রংয়ের বাহারী স্বপ্ন। কেউ স্বপ্নের খেয়ায় পাড়ি জমিয়েছেন বিদেশ বিভুইয়ে। তবে সবার মধ্যে অসাধারণ একটা মিল,দেশকে নিয়ে ভাবেন,স্বপ্নের ডানায় ভর করে ফিরে যেতে চান শেকড়ে। উন্নয়ন, উৎপাদন ও বিপণনে প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগে রাখতে চান অবদান। 

আমতলী -তালতলী -কলাপাড়া দক্ষিনাঞ্চলের সম্ভাবনাময়ী অঞ্চল। পদ্মা ব্রীজ, ঢাকা - কুয়াকাটা রেললাইন, পায়রা সমুূদ্র বন্দর,তাপ বিদ্যুৎ কেন্দ্র,কুয়াকাটা পর্যটন কেন্দ্র,তালতলী ইকো পার্ক, জাহাজ ভাংগা ও নির্মান শিল্প এবং অর্থনৈতিক জোন সব মিলিয়ে বিশাল ব্যবসা -বানিজ্য সমৃদ্ধ অঞ্চল গড়ে উঠবার অফুরন্ত সম্ভাবনা।

নিজেদের শ্রম মেধা পুজি প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে স্বপ্ন-সম্ভাবনা আর বাস্তবের মেলবন্ধন ঘটাতে একটি ভিন্নধর্মী ব্যবসায়িক উদ্যোগ তারুণ্যের স্বপ্ন।এটি শুধু মুনাফা নির্ভর নয়, থাকবে সামাজিক উদ্যোগ মানবিক সাড়াদান।ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগের পাশাপাশি ভাবছেন মেগা প্রকল্প নিয়ে।পিভিএসহ সকল সোশ্যাল ও মুলধারার মিডিয়া হবে স্বপ্নের সারথি।বিভিন্নভাবে উঠে আসা সমস্যা -সম্ভাবনা এবং মান
বিক আবেদনে সহায়তা করার পাশাপাশি বিনিয়োগের উদ্যোগ নিবে। অপেক্ষা করছি খুব শীগ্রই স্বপ্ন বাস্তবে রুপায়নের কাজ শুরু হবে।

ব্যতীক্রমধর্মী এ চিন্তার সাথে ব্যক্তিগতভাবে আমিও একমত।তবে ব্যবসাকে চ্যারিটির গন্ডির বাইরে রাইরে রাখতে হবে। রাজনৈতিক বলয় মুক্ত রেখে বিনিয়োগ -উৎপাদন -বাজারজাতকরণের সম্ভাব্যতা বিশ্লেষন করে যৌক্তিক ও কৌশলী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাশাপাশি দক্ষতা ও স্বচ্ছতার সাথে।গৃহীত উদ্যোগ বা প্রকল্প বাস্তবায়ন করা গেলে তারুণ্যের স্বপ্ন এ অঞ্চলে সামাজিক ও মানবিক ব্যবসার ক্ষেত্রে রোল মডেল হয়ে উঠবে এবং উম্মোচন করবে অমীত সম্ভাবনার দ্বার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হলুদ সাংবাদিকতা , যোশেফ পুলিৎজার এবং আমেরিকা-স্পেন যুদ্ধ

গত কয়েকদিন ধরে পিভিএতে সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গ্রুপ সদস্যরাও অলোচনায় অংশগ্রহণ করছেন এবং অম্ল-মধূর বাক্য ব্যয় করছেন। কারো কারো আলোচনায় মনে হয় সাংবাদিকরাই নাটের গুরু। ভাবখানা এরকম-যত দোষ নন্দ ঘোষ। আর সাংবাদিকদের গালি দেয়ার জন্য এ যাবত সবচেয়ে বেশী ব্যবহার করা শব্দ যুগল হচ্ছে হলুদ সাংবাদিকতা। সাংবাদিকতা করছেন কিন্তু হলুদ সাংবাদিকতা শব্দ যুগল কখনো শোনেননি এরকম কেউ আছেন বলে আমার মনে হয় না । পেশাগত কাজে না শুনলেও সাংবাদিকদের গালি গালাজ করার জন্য রাজনৈতিক নেতা বা উচ্চ পর্যায়ে কর্মকর্তারা অহরহ হলুদ সাংবাদিকতা শব্দটি ব্যবহার করছেন আর তাদের গালি গালাজ শুনতে শুনতে আমার বিশ্বাস প্রত্যেক সাংবাদিকের এ শব্দটি মুখস্থ হয়ে গেছে । কিন্তু হলুদ সাংবাদিকতা কি, কেনই বা সংবাদপত্রে পরিভাষার উদ্ভব হলো আর কেনইবা এতো রং থাকতে হলুদকেই বেছে নেয়া হলো এমন কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের পিভিএর আয়োজন। হলুদ সাংবাদিকতা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকেই হলুদ সাংবাদিকতা বলে । এ ধরনের সাংবাদিকতায় তথ্যানুসন্ধান না করেই দৃষ্টি...

ব্রাজিল সমর্থকদের কমিটি গঠন, এক বৃটিশ চালাক ভদ্রলোক ও পিভিএ'র পথচলা ।।

এক বাংলাদেশী নামকরা ডাক্তার লন্ডনে চাকরি না পেয়ে মানবতার সেবা এবং সহজ সরলভাবে জীবিকা নির্বাহ করার জন্য তাবু টানিয়ে অস্থায়ী ক্লিনিক খুলে বসল। তাঁবুর বাইরে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিল 'GET TREATMENT FOR £20 - IF NOT CURED GET BACK £100 বিফলে মূল্য ফেরত! এ দেখে এক ব্রিটিশ চালাক লোক চিন্তা করল একই সাথে বোকা বাঙালীকে জব্দ করা এবং ১০০ পাউন্ড ধান্ধা করার এই সুযোগ। একে তো ব্রিটিশ, তার উপর অতি বুদ্ধিমান ভাবুন একবার! যথারীতি ভদ্রলোক গিয়ে ডাক্তারকে বলল- আমার জিহ্বায় কোন কিছুর স্বাদ পাইনা, আমি কোন স্বাদ পরখ করতে পারিনা আমার চিকিৎসা করুন। ডাক্তার বুঝতে পেরে তার এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল- একে ৪২০ নম্বর বোতল থেকে তিন ফোটা খাইয়ে দাও। ঔষধ খাওয়ানোর পর ভদ্রলোক চেঁচিয়ে উঠল- এটা তো কেরোসিন! ডাক্তার: গুড, আপনার জিহ্বা কাজ করা শুরু করেছে, ২০ পাউন্ড দিন। ২০ পাউন্ড হারিয়ে অনেক ভেবেচিন্তে ভদ্রলোক দ্বিতীয় দিন আবার আসল ভদ্রলোক : আমার স্মৃতি কাজ করছেনা, আপনি আমার চিকিৎসা করুন।এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল- একে ৪২০ নম্বর বোতল থেকে চার ফোটা খাইয়ে দাও। খাওয়ানোর পর ভদ্রলোক রেগেমেগে একাকার। ব...

বৈষ্ণব পদাবলী,ভন্ড মজিদ-কুবের ও একজন সুলতান আহমেদ

১৯৮৬ সন। আমি তখন বরগুনা সরকারী কলেজের ছাত্র। রাজনৈতিক কারনে বিকালে আমাদের আড্ডা ছিল বরগুনা বাজার রোডের আবদুল আলিম হিমু সম্পাদিত সাপ্তাহিক বরগুনা কন্ঠের বিপরিতে সাজুর চায়ের দোকানে। অধিকাংশ সময়ে আড্ডার মধ্যমনি ছিল জাসদ নেতা সালাম আলমাস চৌধুরী। এক সময়ে তিনি আমতলী কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। ৮৬ সনের জানুয়ারী কি ফ্রেব্রুয়ারী মাস,শীতের সন্ধ্যায় আমরা সাজুর চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। অপরিচিত এক ভদ্রলোক ডুকে সালাম দিয়ে আমাদের পাশের টেবিলে বসলেন। খুবই সাধারণ পোষাক পরিচ্ছেদ, হাতে একটি ডায়রী এবং বলার স্টাইল ও উচ্চারণ অনেকটাই স্থানীয় সাদা মাটা । প্রথম দেখায় খুব একটা ভাল না লাগলেও যখন শুনলাম তিনি বরগুনা আলীয়া মাদ্রাসায় বাংলা বিভাগের প্রভাষক এবং তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে, তখন হঠাৎ করেই তার প্রতি একটা ভাললাগা তৈরী হয়ে গেল। এরপর মাঝেই মাঝেই তিনি আমাদের আড্ডায় আসতেন এবং দিনে দিনে তিনিও হয়ে উঠলেন আমাদের আড্ডার অন্যতম আকর্ষন। তার সহজ সরল বলার স্টাইল হাসতে হাসতে কঠিন কথা বলার কৌশল এবং সাহসীকতা আমাদেরকে খুব আকৃষ্ট করত। এরপর অনেক দিন তারসাথে আর যোগা...