সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্বামী বিবেকানন্দ ও দর্জির দোকানের ভদ্রতা ।।


একদিন নিউ ইয়র্কের রাস্তা দিয়ে স্বামী বিবেকানন্দ হেটে যাচ্ছিলেন। পথে পরিচয় হয় এক আমেরিকান ভদ্রলোকের সাথে। ধুতি কোর্তা আর পাগড়ি ছিল স্বামীজির পোষাকের বিশেষত্ব । এই বিশেষ ধরণের পোষাক দেখে আমেরিকান ভদ্রলোক স্বামীজিকে জিজ্ঞেস করলেন, তুমি কেন ভদ্রলোকের পোষাক পর না ? 

তার কথা শুনে স্বামীজি স্মিত হেসে জবাব দিলেন,তোমার দেশে ভদ্রলোক তৈরী হয় দর্জির দোকানে আর আমার দেশে ভদ্রলোক তৈরী হয় আচার-আচরণ এবং চরিত্রে। 

সুন্দর পরিপাটি পোষাক অবশ্যই গুরুত্বপূর্ণ তবে শুধু কোর্ট টাই পরলেই ভদ্রলোক হওয়া যায়না । চাল -চলন আচার -আচরণ, দৃষ্টিভঙ্গি এবং নৈতিক মূল্যবোধই ভদ্রলোক তৈরী করে।এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, স্ট্যাটাস এবং কমেন্ট দেখেই অনেক ক্ষেত্রে একজন মানুষকে বিচার করা যায় সে কতটা ভদ্রলোক।

মন্তব্যসমূহ